এবার ব্যবসায় নামলেন সেই সানাই

আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। গত বছরের ২৭ মে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর ব্যাংকার স্বামী আবু সালে মুসার সঙ্গে রাজধানীর গুলশানে বসবাস করছেন। এবার অনলাইন ব্যবসায় নামছেন সানাই।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামীকে নিয়ে লাইভে আসেন তিনি। এসময় অনলাইনে শাড়ির ব্যবসা শুরুর ঘোষণা দেন এই অভিনেত্রী।

লাইভে সানাই বলেন, ‘আমার ভেরিফায়েড পেজ থেকে অনলাইন ব্যবসা শুরু করব; পেজের নাম পরিবর্তন করতে হবে। এজন্য তিন মাস সময় লাগবে। যার কারণে ব্যবসাটি শুরুর জন্য তিন মাস সময় নিয়েছি।’

সব ধরণের ক্রেতাদের জন্য শাড়ি নিয়ে আসবেন সানাই। শুধু গুলশান এলাকার জন্য নয়, নিজের প্রতিষ্ঠানের পণ্যটি পৌঁছে দিতে চান ধানমন্ডি বা রাজধানীর অন্য যেকোনো এলাকার বাসিন্দাদের কাছেও।

সানাইয়ের লাইভে নেটিজেনদের অনেকে যোগ দিয়েছিলেন। অনেকে তার নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানান। নেটিজেনদের উদ্দেশ্যে সানাই বলেন, ‘যেসব বোনেরা অনলাইনে ব্যবসা করছেন তাদের অনুপ্রেরণা দিন। প্লিজ, অনলাইন ব্যবসা নিয়ে কোনো বোনকে কটূক্তি করবেন না। এতে ওই নারী ডিমোটিভেট হতে পারেন। আমি আপনি আশরাফুল মাখলুকাত। মানুষের অনেক শক্তি। আপনার এই শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করুন; এতে একজন মানুষ লাভবান হবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সানাই মাহবুব। বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। তবে বেশ আগে শোবিজ অঙ্গনকে বিদায় জানিয়েছেন সানাই মাহবুব। গত বছরের ২৭ মে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর ব্যাংকার স্বামী আবু সালে মুসার সঙ্গে রাজধানীর গুলশানে বসবাস করছেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।