ক্ষমা চাওয়ার ৩ ঘণ্টা পর মাফ পেলেন পূজা চেরী!

মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলো মুক্তি পায়। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা আলোচনায় আসেন পূজা। এরপর জাজের বাইরে অন্য প্রযোজকের চলচ্চিত্রেও অভিনয় শুরু করেন পূজা চেরি। বিষয়টা স্বাভাবিকভাবে নেয়নি প্রতিষ্ঠানটি। এরপর থেকেই পূজার সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না, যা চলচ্চিত্র অঙ্গনের অনেকেরই জানা।

জানা গেছে, প্রতিষ্ঠানটি চাইছিল পূজা চেরি শুধু তাদের সঙ্গেই কাজ করুক। পূজার সঙ্গে তাদের তেমনই চুক্তি ছিল। ১৪ বছর বয়সে চুক্তিটি করেন পূজা। অল্প বয়সে করা সেই চুক্তি থেকে বের হয়ে পূজা সবার সঙ্গে কাজ করতে চাইলেও স্বাচ্ছন্দ্যে পারছিলেন না।

অভিনেত্রীর ঘনিষ্ঠজনেরা জানান, পূজার সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার এই দ্বন্দ্বের খবরটা এত দিন চলচ্চিত্র অঙ্গনের মানুষ জানলেও আজ তা প্রকাশ্যে এসেছে।

পূজা চেরির পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়েছে। পোস্টে পূজা চেরি পরিষ্কার ভাষায় লিখেছেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।’

আবদুল আজিজ বারবার পূজা চেরিকে তাদের প্রতিষ্ঠানে ফেরাতে চাইছিলেন। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার কথাবার্তা হয়েছে। আবদুল আজিজের মোহাম্মদপুরের আদাবরের বাসায় মিটিংও হয়েছে। কিছুতেই যেন তাদের বনিবনা হচ্ছিল না। পূজা ফিরতে চাইছেন বলে ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন বলেও জানা গেছে।

পূজা চেরি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে আবদুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, নুসরাত ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রায়হান রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’

পূজার সেই পোস্টের পর জাজ মাল্টিমিডিয়া পক্ষ থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘মানুষ ভুল করে, কারণে করে, অকারণে করে, তবে সে ভুল করে। মানুষ ফেরেশতা নয়, তাই মানুষের ভুল হয়। পূজা নিজের ভুল বুঝতে পেরে, ক্ষমা চেয়ে নিজের ঘরে ফিরতে চেয়েছে । জাজ অভিবাবক হয়ে ক্ষমা করে, নিজের ঘরে সাদর সম্ভাষন জানাচ্ছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।