বিয়ের প্রথম রাতে ভুলেও করবেন না এই কয়েকটি কাজ

সম্বন্ধ করে বিয়ে হলে অসুবিধা একটাই। অল্প সময়ে মানুষটাকে সবটা জানা বা বোঝা হয়ে ওঠে না। তাই তাকে জানতে বা বুঝতে বিয়ের প্রথম রাতই কিন্তু প্রথম সিঁড়ি।

যা যা তার সম্পর্কে জানার ছিল, এতোদিন যেসব সুযোগ পাননি জানার, এখন সেসব অবশ্যই জানবেন, বুঝবেন। কিন্তু কয়েকটি বিষয়ে সাবধান থাকবেন।

>>> চেষ্টা করবেন আপনাদের নতুন সম্পর্কে আর যেন অতীত না আসে। হতেই পারে আপনারা কোনো একটি তিক্ত সময় পার হয়ে এসেছেন। তাই প্রথম দিনের ঘ;নিষ্ঠ মুহূর্তে অতীতের প্রসঙ্গ টেনে এনে বর্তমানকে খারাপ করবেন না।

>>> এতোদিন আপনারা কাছে আসার সুযোগ পাননি। এই প্রথম রাত যেদিন প্রেমের জোয়ারে ভেসে যাবেন দুইজন। তাই তার আগে এমন কোনো কথা বা মন্তব্য় করবেন না, যাতে আপনাদের সুন্দর মিষ্টি মুহূর্তগুলো নষ্ট হয়।

>>> হয়তো প্রথম রাতে একটু সমস্যা হবে। কিন্তু তা বলে দূরে সরে যাবেন না। একে অপরকে আগলে রাখুন, জড়িয়ে ধরুন, মন খুলে গল্প করুন। দেখবেন, আপনার সম্পর্ক সুন্দরের দিকে এগোচ্ছে।

সূত্র: নিউজ ১৮


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।