নিজেকে পিওর ভার্জিন বলে দাবি টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর!

টলিউডের সবচেয়ে চর্চিত একজন অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। যিনি সর্বদাই সংবাদের শিরোনামে থাকেন নিজের ব্যক্তিগত জীবনের কারণে। ‌এমনকি বহুবার তিনি নেটিজেনদের কাছে সমালোচিতও হয়ে থাকেন বিভিন্ন কারণে। যদিও সেসব নিয়ে কোনোরকম ভ্রুক্ষেপ নেই অভিনেত্রীর।

তিনি সর্বদাই কুল থাকতে পছন্দ করেন নিজের জীবনে।‌ আর বরাবরের মতোই নিজের মতো করে জীবন যাপন করেন তিনি। তবে অভিনেত্রীর কেরিয়ার হোক কিংবা পরপর তিনটে বিয়ে সবেতেই মাথাব্যথার শেষ নেই নেটিজেনদের মধ্যে।

সম্প্রতি অভিনেত্রীর একটি মন্তব্য ঘিরে আবার নতুন করে বিপাকে জড়ালেন তিনি। কিছুদিন আগে একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজেকে ভার্জিন বলে দাবি করলেন টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী। তাঁর কথায়, “আমি প্রপার সিঙ্গেল”। আর সোশ্যাল মাধ্যমে অভিনেত্রীর এহেন মন্তব্যের ক্লিপ ভাইরাল হতেই নতুন করে তামাশায় পরিণত হলেন তিনি। বেশ কিছু বছর ধরেই অভিনেত্রীর তিনটে বিয়ে ও ছেলের গার্লফ্রেন্ডের সাথে বন্ধুত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত সমালোচিত হচ্ছেন শ্রাবন্তী।

কিছুদিন আগে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের সাংবাদিক অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে, আপনি কি চতুর্থবারের মতো বিয়ে করছেন? এর উত্তরে অভিনেত্রী বলেন, “আমি এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছি, পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। আমি এখন পর্যন্ত ভার্জিন, মনের দুঃখ কষ্ট কেও বোঝার চেষ্টা করেনা।’ আর অভিনেত্রীর মুখ থেকে এহেন মন্তব্য শুনে রীতিমতো চমকে গিয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত, শ্রাবন্তী পরপর তিনবার বিয়ের পিঁড়িতে বসলেও এসব এখন অতীত। তবে মাঝে মাঝে ইন্ডাস্ট্রিতে গুজব ওঠে যে তিনি চতুর্থ প্রেমে মজেছেন। যদিও সেনিয়ে কখনো মুখ খোলেননি অভিনেত্রী।

তবে অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশনের সাথে পুরোপুরিভাবে বিচ্ছেদ না হওয়ার কারণে বিষয়টি পুরোটা আইনি হেফাজতে রয়েছে। অর্থাৎ এক কথায় এখনো শ্রাবন্তী ও রোশন খাতায়-কলমে স্বামী-স্ত্রী। তবে ব্যবসায়ী অভিরূপ নাগের সাথে অভিনেত্রীর প্রেম নিয়ে যথেষ্ট গুঞ্জন ওঠে নেট দুনিয়ায়।

মাঝে মাঝে শুটিংয়ের ফাঁকে হোক কিংবা ফটোশুট নিজের সমস্ত ছবিই সোশ্যাল মাধ্যমে তিনি ভাগ করেন নিজের অনুগামীদের সাথে। আর সৌন্দর্যের দিক থেকে তাঁকে মাত দেবে কে! প্রতিমূহুর্তেই তিনি নিজের রূপের ছটায় ঘায়েল করছেন নিজের পুরুষ অনুরাগীদের।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।