মাছের দাঁত হুবহু মানুষের মতো, সৃষ্টিকর্তার কুদরতে মুগ্ধ নেটিজেনরা

ঠিক মানুষের মতো উপরের পাটিতে এক সারি আর নিচের পাটিতে এক সারি দাঁত রয়েছে মাছটির। সম্প্রতি এমন মাছ ধরা পড়েছে এক মার্কিন ব্যক্তির জালে। অবিকল মানুষের মতো দাঁতের ওই মাছের ছবি দেখে চমকে গেছেন নেটিজেনরা।জেনেটস পিয়ার নামে একব্যক্তি ফেসবুকে ওই মাছের ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারেলিনার নাথন মার্টিন ওই মাছটি ধরেন। নর্থ ক্যারেলিনার সমুদ্রে শিপশিড প্রজাতির ওই মাছ পাওয়া যায়। গায়ে সাদা-কালো দাগ থাকায় কনভিক্ট নামেও ডাকা হয় এই প্রজাতির মাছকে।

বিজ্ঞনীরা জানান, মানুষের মতোই সর্বভুক এই প্রজাতির মাছ। এই প্রজাতির মাছের ওজন সাধারণত আড়াই থেকে সাত কেজি পর্যন্ত হতে পারে। এই প্রজাতির মাছ সামনের সারির বড় আকারের দাঁতগুলো শামুক, ঝিনুকের খোলস ভাঙার কাজে ব্যবহার করে বলে জানিয়েছেন বিজ্ঞনীরা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।