আমার কানে অনেকগুলো ফুটো করা : অপু বিশ্বাস

এবার বিয়ে বাচ্চা বা সংসার নিয়ে নয়, আলোচনায় এলেন ‘কানের দুল’ নিয়ে। অপু বললেন, ফেলে আসা গোপন কথা।বেশ কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমের শিরোনামে শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী। তবে সেটা তাদের সিনেমা বা কোনো কাজের নয়। আলোচনায় রয়েছেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, সম্পর্কে না থাকলেও ছেলের জন্য এখনো কোনো না কোনোভাবে শাকিবের সঙ্গে যোগাযোগ হয়। কিছুন আগে নায়কের জন্মদিনেও নাকি রান্না করে পাঠিয়েছিলেন। ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে রং মিলিয়ে শাকিবের জন্য পোশাকও কেনেন অপু।

শাকিবের সঙ্গে কাটানো প্রথম ঈদের স্মৃতিতে ফিরে গেলেন অপু।

নায়িকাকে প্রশ্ন করা হয়, প্রথম ঈদে একে অপরকে কী উপহার দিয়েছিলেন তারা। প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে লাজুক হাসি হেসে অপু বলেন, ‘সে সময় একটি কাজে দুবাই গিয়েছিল শাকিব। তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিল। তা সোনার না হীরার, সেটা বলা যাবে না।’

ভারতীয় গণমাধ্যমটির সঙ্গে আলাপকালের এক পর্যায়ে এই নায়িকা আরও বলেন, ‘আমার কানে অনেকগুলো ফুটো করা। ছোট ছোট কানের দুল পরি। অন্যদিকে শাকিবেরও কানে ফুটো আছে।

কিন্তু শুটিংয়ে বেশির ভাগ সময়ই সে দুল পরতে ভুলে যেত। তখন আমার যে কত কানের দুল ও নিয়েছে। বলত কন্টিনিউইটি আছে, আর দেওয়া যাবে না।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।