বাংলা ইন্ডাস্ট্রির দুই খ্যাতনামা ব্যক্তিত্ব হলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। একজন শীর্ষস্থানীয় পরিচালক, অপরজন শীর্ষস্থানীয় অভিনেত্রী। কেরিয়ারের কথা বললে, দুজনেই এখন সাফল্যের শীর্ষে। পাশাপাশি ব্যক্তি জীবনেও ইন্ডাস্ট্রিতে তাদের মত সুখী খুব কম জনই আছেন। ছোট্ট ইউভানকে(Yuvaan) নিয়ে সুখী গৃহকোণ তাদের।
আর এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করতে চলেছেন রাজ শুভশ্রী। শীঘ্রই নাকি সুখবর শোনাতে চলেছেন রাজ ঘরণী।
বর্তমানে কেরিয়ারের দিক দিয়ে আকাশছোঁয়া সাফল্য কুড়িয়েছেন তিনি। আর এবার তিনি দ্বিতীয়বার মা হওয়ার সুখ পেতে চান। আর সেই কারণেই ইউভানের জন্য একটা ছোট্ট খেলার সঙ্গী আনতে চাইছেন তারা।
তাছাড়া, কিছুদিন আগে আগামী দিনের ফ্যামিলি প্ল্যানিং নিয়েও মুখ খুলেছিলেন শুভশ্রী। একপ্রকার স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, তাদের একমাত্র ছেলে ইউভানের একা থাকার দিন এবার শেষ। অর্থাৎ একমাত্র ছেলের জন্য খেলার সঙ্গী হিসেবে আরও একটি সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তারা। এমনিও রাজের কথায়, ইউভান তাদের কাছে খেলনার মতো।
পরিচালকের কথায়, ইউভান আসার পর থেকেই শুভশ্রী এবং রাজের জীবনটাই নাকি বদলে গেছে। বদলে গেছে তার বাড়ির পরিবেশ। ইউভানের দুষ্টুমি, গুন্ডামির দারুন এঞ্জয় করেন তারা।
জানা যায়, শুভশ্রী নিজেও ছোটবেলায় বেশ দুষ্টু ছিলেন। রাজের কথায়, ছেলে নাকি একেবারেই তার মায়ের মত। এমনিতে নায়িকা নাকি বাচ্চা খুব ভালোবাসেন। আর তাই তারা আরো একটি বাচ্চা চান।
পরিচালক আরো জানান, তার বাবা তাকে যেভাবে বড় করে তুলেছেন তার সঙ্গে তিনি যেভাবে ইউভানকে বড় করছেন, তার কোনও মিল নেই। তিনিও একইরকম ভাবে একজন ভালো বাবা হতে চান। তিনি নিজের ছেলেকে সময় দিতে চান। তার দায়িত্ব পালন করতে চান। ইউভানের বড় হওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ দিতে চান রাজশ্রী।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

