সম্প্রতি স্বামী শরিফুল রাজের সঙ্গে ‘বিচ্ছেদ কাণ্ড’ নিয়েও নানা জল ঘোলা করেছেন। ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় বরাবরই সংবাদের শিরোনাম হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি।
এদিকে ঈদ উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। যেখানে বেশ হাস্যোজ্জ্বল মুখেই দেখা মিলেছে তার। ঈদে অনুষ্ঠানটি প্রচারের আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১ মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন নায়িকা। অনুষ্ঠানে সাংবাদিক হওয়ার ইচ্ছা পোষণ করেছেন পরীমনি।
অভিনেতা সাজু খাদেম অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন। তিনি পরীকে জিজ্ঞেস করেন, এখন যদি আপনার পেশা পরিবর্তনের সুযোগ দেওয়া হয় তাহলে কোন পেশাটি বেছে নিবেন?
পরীমনি এর জবাবে জানান, সাংবাদিকতা। কারণ হিসেবে তিনি বলেন, ‘সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে মানুষকে ঢপ দেওয়া যাবে।’ অনুষ্ঠানে এরকম অসংখ্য মজার মজার প্রশ্নের উত্তর দিতে দেখা যায় এ অভিনেত্রীকে। যেখানে তিনি আরো জানান, জীবনে প্রেমের থেকে ভুল বেশি করেছেন।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

