মিতা চৌধুরী

মারা গেছেন অভিনেত্রী মিতা চৌধুরী

দেশের প্রখ্যাত অভিনেত্রী মিতা চৌধুরী বৃহস্পতিবার (২৯ জুন) রাত ৮টার দিকে মারা গেছেন। অভিনেত্রীর মেয়ে নাভিন চৌধুরী ফেসবুকে তার মার মৃত্যুর খবরটি জানিয়েছেন। লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এ ছাড়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাও তার ভেরিফায়েড ফেসবুকে মিতা চৌধুরীর মৃত্যুর তথ্য প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৯ জুন) রাত ১০টার দিকে অভিনেত্রীর মেয়ে নাভিন চৌধুরী ফেসবুকে লিখেছেন, তার মা আজ রাতে মারা গেছেন। জানান, ক্যানসারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন মিতা।

সত্তর-আশির দশকের জনপ্রিয় এই নাট্যশিল্পী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন। এটি তার দ্বিতীয় অধ্যায়। এরপর আবার নিয়মিত অভিনয় করেছেন। তার প্রথম ধারাবাহিকের নাম ‘শান্ত কুটির’।

শুধু টিভি নাটকই নয়, মঞ্চে ‘সূচনা’ ও ‘গুড নাইট মা’–এর মতো প্রযোজনায় নিজেকে জড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী ‘গুড নাইট মা’–এর পাণ্ডুলিপি তৈরি করেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।