শাকিব খান ও অপু বিশ্বাস

শাকিবের সঙ্গে সম্পর্ক জোড়া লাগার বিষয়ে যা বললেন অপু

শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে দুজনের বক্তব্য এ কথার সাক্ষ্য দেয়। দুজনের ভক্তরাও এমনটাই প্রত্যাশা করছেন।

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার টিজার ফেসবুকে শেয়ার করে ভালোবাসা প্রকাশ করেন অপু। অন্যদিকে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমার পোস্টার ফেসবুকে শেয়ার করে সিনেমাটি দেখার অনুরোধ জানান শাকিব। এরপরই আরো একধাপ এগিয়ে প্রকাশ্যে আসে শাকিব-অপুর সম্পর্কের বিষয়টি।

এবার বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্নের জবাব দিলেন অপু বিশ্বাস। সদ্য প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে উপস্থাপক অপুকে প্রশ্ন করেন— তোমাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, পুনরায় তোমরা কি আবার মিলছো?

জবাবে রহস্য রেখে অপু বিশ্বাস বলেন, ‘এটা একান্ত ব্যক্তিগত। তারপরও সবচেয়ে সত্যি কথা হচ্ছে— আমি চেয়েছি। যেহেতু আমি একজন নায়িকা, আর উনি একজন নায়ক, আমাদের জীবনে যাত্রাপথে যেটা হয়েছে.. বেলাশেষে আমরাও মানুষ।’

২০০৮ সালে ভালোবেসে চুপিসারে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর বিয়ের খবর গোপন রাখেন তারা। ২০১৭ সালে ১০ এপ্রিল সন্তানসহ প্রকাশ্যে আসেন অপু বিশ্বাস। এর কিছু দিন পর বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।