ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি ছেলেকে নিয়ে বেশ চিন্তিত। কয়েক দিন ধরে ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতালে ছুটছেন তিনি। শুক্রবার রাজ্যকে নিয়ে দুঃসংবাদ দিলেন পরীমনি। জ্বরে আক্রান্ত রাজ্য, হাতে ক্যানোলা পরানো হয়েছে ছোট শিশুকে।
শুক্রবার রাত পৌনে ১২টায় ফেসবুকে রাজ্যের হাতে ক্যানোলা পরানো একটি ছবিসহ আবেগী পোস্ট লিখে সেই কথাই জানিয়ে দিলেন পরীমনি।
তিনি লিখেছেন— আমার পদ্মফুল, মনে পড়ে তোমার প্রথম ভ্যাকসিন দেওয়ার দিন আমি ভয়ে, কষ্টে কান্নায় বারবার মূর্ছা যাচ্ছিলাম। তখন আমাকে সামলানোর কেউ ছিল বলেই হয়তো কাঁদতেও সহজ লাগছিল আমার। আজ তোমার হাতে ক্যানোলা পরানো হলো তোমার ব্লাড টেস্টের জন্য।
পরীমনি লেখেন, আমি একা তোমাকে বুকে ধরে সাহস জোগাই। সামনের এমন আরও কঠিন সময়ের জন্য নিজেকে প্রস্তুত করি। অনেক কঠিনেরে মোকাবিলা করব বলে। আমি জানি তুমি আমার অনেক স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে এমন করে আম্বা বলেই ডেকো।
তিনি আরও লেখেন, আমি জানি এই আম্বাটা কী। আমি তোমার আম্মাও, আব্বাও। বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্য প্রস্তুত ছিলাম না।
এর পর স্যাড ইমোজি দিয়ে তার নিচে পরী লিখেছেন, ‘কিছু চিঠি খোলাই হয়…।’
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। এর পর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরীর প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। চলতি বছরের মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরেই দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয় এই জুটির। বর্তমানে আলাদা থাকছেন রাজ ও পরী।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
