শাকিব

নিউ ইয়র্কে ছেলেকে নিয়ে একসঙ্গে বেড়াচ্ছেন শাকিব অপু

শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্কের বরফ গলেছে আগেই। সোশ্যাল মিডিয়ায় তার ইঙ্গিত মিলেছে একাধিকবার। এবার নিউ ইয়র্কে দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে।

শাকিব অপু দুজনই সন্তানসহ বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানেই ধারণ করা একটি ভিডিও ক্লিপে একসঙ্গে, একই গাড়িতে পাশাপাশি আসনে দুজনকে দেখা গেছে। ছবিতে দেখা যায় ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন শাকিব খান। তার পাশের আসনে বসে আছেন অপু বিশ্বাসকে। আর পেছনের আসনে বসা তাদের সন্তান আব্রাহাম খান জয়।

২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। ১৩ জুলাই রাতে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অপু বিশ্বাস। জানা গেছে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন অপু।

নিউ ইয়র্কের বিভিন্ন সূত্র বলছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে জয়সহ সেখানে পৌঁছান অপু বিশ্বাস। এবং সেদিন রাতে এবং পরদিন শুক্রবার শাকিব খান ও অপু বিশ্বাস জয়কে নিয়ে ঘুরে বেড়িয়েছেন।

শাকিব খানের ২০ বছরের অভিনয় জীবনে এখন পর্যন্ত সর্বাধিক সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ আর অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এক ফেসবুক পোস্টের মাধ্যমে অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ চলচ্চিত্র দেখার আহ্বান জানান শাকিব। অন্যদিকে অপু বিশ্বাস ‘প্রিয়তমা’ সিনেমার টিজার শেয়ার করে ভালোবাসা প্রকাশ করেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।