যীশু

বিয়েবিচ্ছেদের গুঞ্জনে যা বললেন যীশু

ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা যীশু সেনগুপ্ত। ব্যক্তিগত জীবনে নীলাঞ্জনার সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। এ সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। এদিকে নেটদুনিয়ায় জোর চর্চা চলছে, ভেঙে যাচ্ছে যীশু-নীলাঞ্জনার সংসার।

গত ১৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে যীশু অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। এতে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কাজল। তাদের চুমুর একটি দৃশ্য এখন অন্তর্জালে ভাইরাল। সিরিজটিতে একজন খারাপ স্বামীর চরিত্রে ধরা দিয়েছেন যীশু।

এ সিনেমার মুক্তি উপলক্ষে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে যীশু বলেন— ‘আমি না গুড হাজব্যান্ড না ভালো বাবা। কারণ পরিবারকে যতটা সময় দেওয়া উচিত আমি দিতে পারি না।’ মূলত, এই বক্তব্যের পর গুঞ্জন চাউর হয়— হয়তো ব্যক্তিগত জীবনে টানাপড়েন চলছে যীশুর। সময়ের সঙ্গে এই গুঞ্জনের ডালে লতাপাতা গজিয়েছে।

শুধু তাই নয়, গুগলে যীশুকে নিয়ে সার্চ করা অন্যতম প্রশ্ন— ‘যীশু সেনগুপ্তর কবে ডিভোর্স হচ্ছে?’ এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন যীশু সেনগুপ্ত। সব গুঞ্জন উড়িয়ে এই অভিনেতা বলেন— ‘আমি কেন ডিভোর্স নিতে যাব? আমি বিবাহিত, যেমনভাবে লোকে বিবাহিত হয় আর কী! আমার ডিভোর্স হচ্ছে না।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।