ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমাটি এবার ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কলকাতায় শুরু হওয়া ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’- এ আগামীকাল ৩০ জুলাই নন্দনে প্রদর্শিত হবে সিনেমাটি।
উৎসবে অংশ নিতে কলকাতায় উড়াল দিয়েছেন অপু বিশ্বাস। অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে সরকারি অনুদানের ‘লাল শাড়ি’ সিনেমাটি নির্মাণ করেন বন্ধন বিশ্বাস।
অপু বিশ্বাস তার ফেসবুক পেজে কলকাতার সিনেমাপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের তার প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ দেখার আহ্বান জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘৩০ জুলাই বেলা সাড়ে তিনটায় কলকাতার নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘লাল শাড়ি’ প্রদর্শিত হবে। কলকাতার দর্শকদের দেখার আমন্ত্রণ রইল।’
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
