অপু

শাকিবের সংসারে ফেরা নিয়ে যা বললেন অপু

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ব্যক্তিগত জীবনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। এ সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। বিচ্ছেদের পর এ জুটির মাঝে দূরত্ব তৈরি হয়েছিল। তবে তিক্ততা ভুলে সম্প্রতি পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে দেখা যায় তাদের। স্বাভাবিক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব-অপু।

গত ২৭ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন শাকিব-অপু। তারপর কলকাতায় উড়ে গেছেন অপু বিশ্বাস। কারণ পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হবে অপুর ‘লাল শাড়ি’ সিনেমাটি। তারই ফাঁকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন এই অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রে শাকিবের সঙ্গে কেমন সময় কাটালেন? এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন— ‘বাবা-মাকে একসঙ্গে পেয়ে সে (জয়) তো খুব খুশি। সকালেই ঘুরতে বেরিয়ে পড়ত। মাঝে মধ্যে একটু বায়না করত। যা দেখছে, তাই কিনবে। তখন একটু শাসন করতে হয় আর কি, বাচ্চা তো।’

আবারো কী শাকিবের সঙ্গে সংসার করবেন? জবাব এ অভিনেত্রী বলেন, ‘আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। শুভেচ্ছাবার্তাও দিয়েছেন। তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবনে কী করব, কোন দিকে এগোবে আমাদের ভবিষ্যৎ, তা এখনই বলতে চাই না। পরবর্তীতে যা হবে, তা গোপনই থাক। এখনই জানাতে চাই না।’

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন এই তারকা জুটি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।