পবন কল্যাণের

৩ দিনে পবন কল্যাণের সিনেমার আয় ১২৫ কোটি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। তার অভিনীত ‘ব্রো’ সিনেমাটি গত ২৮ জুলাই বিশ্বব্যাপী ১৫৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তেলেগু ভাষার এ সিনেমা মুক্তির পর দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। মুক্তির ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় শতকোটি ছাড়িয়েছে।

বলিমুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৪৮.৫ কোটি রুপি, দ্বিতীয় দিন আয় করেছে ২২.৬৫ কোটি রুপি, তৃতীয় দিন আয় করেছে ২৪ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৯৫.১৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১২৫ কোটি ১৪ লাখ টাকার বেশি।

১৪০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগে স্বত্ত্ব বিক্রি করে আয় করে ৬০ কোটি রুপি। থিয়েট্রিক্যাল এবং নন-থিয়েট্রিক্যাল মিলিয়ে এখন মোট আয় দাঁড়িয়েছে ১৫৮ কোটি রুপি।

সুপারন্যাচারাল ফ্যান্টাসি-কমেডি ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা সামুথিরাকানি। এর চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস। এ সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

তা ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্র রূপায়ন করেছেন— সাই ধরম তেজ, কেতিকা শর্মা, প্রিয়া প্রকাশ ভারিয়ার, ব্রহ্মানন্দা, আলী রেজা প্রমুখ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।