স্বস্তিকা

সংবাদের শিরোনাম নিয়ে চটেছেন স্বস্তিকা

টালিউডের সফল অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই ঠোঁটকাটা। সত্য কথায় ছাড় দেন না কাউকেই। কিছুদিন আগেই রবীন্দ্রনাথ নিয়ে কথা শুনিয়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরকে। এবার ক্ষোভ ঝাড়লেন সংবাদের শিরোনাম নিয়ে।

মুক্তির অপেক্ষায় টোটা রায়চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘নিখোঁজ’। যেখানে বৃন্দা বসু নামে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। যার মেয়ে দিতি বসু নিঁখোজ হয়ে গিয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ইতিমধ্যেই সেই সিরিজের ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। প্রচারও চলছে পুরোদস্তুর। এর মাঝেই এক খবরের শিরোনাম পড়ে বেজায় চটে গেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অতঃপর কড়া কথা শোনাতেও ছাড়লেন না অভিনেত্রী।

টুইটে প্রতিবাদ করে স্বস্তিকার লিখেছেন, ‘দয়া করে খবরের শিরোনাম নিয়ে আরেকটু দায়িত্বশীল হোন। এরকম হেডলাইন করতেই হলে বৃন্দা বসুর মেয়ে নিখোঁজ লিখুন। ওটা আমার চরিত্রের নাম।’ সম্প্রতি কলকাতার সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টায় ‘নিখোঁজ দিতি বসু, তদন্ত শুরু পুলিশের, অভিযুক্ত জনপ্রিয় সাংবাদিক’ এমন শিরোনামে খবর প্রকাশিত হয়। আর এটিই নজরে আসে অভিনেত্রীর। মা হিসেবে এমন শিরোনাম দেখে কী প্রতিক্রিয়া হয়েছিল সেই অভিজ্ঞতাও শেয়ার করে নিলেন সামাজিকমাধ্যমের পাতায়।

স্বস্তিকার মন্তব্য, ‘আমার নিজের সন্তান আছে যে বহু দূরে থাকে। আমাদের পরিবার আছে, তাতে বয়স্ক মানুষ আছেন, আমাদের জন্য চিন্তা করার অনেক লোক আছে, তাদের ব্যতিব্যস্ত করে কিছু পাওয়ার আছে? আপনাদের সন্তানকে নিয়ে এরম খবর করতে অনুমতি করবেন? অভিনেতারা আসলে সবার বাবার সম্পত্তি, যা ইচ্ছে করা যায়। দায়িত্ব আপনাদের নেই কিন্তু আশা করি চেষ্টা করবেন অল্প দায়িত্বশীল হওয়ার। ওই চেষ্টাটুকুই আমরা করতে পারি। এইভাবে আমি আমার কাজের প্রচার করতে একেবারে চাই না। এইভাবে আমার কাজ কাউকে দেখতেও হবে না।’

স্বস্তিকার মেয়ে অন্বেষা বর্তমানে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। মা হিসেবে তার চিন্তা হওয়াটা স্বাভাবিক। এর মাঝেই খবরের এমন শিরোনাম পড়ে ক্ষিপ্ত অভিনেত্রী।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।