পরীমনি

সুখবর শোনালেন নায়িকা পরীমনি

জয়া আহসান, মিথিলা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী ও মোশারফ করিমের মতো বাংলাদেশি তারকারা টালিউডের সিনেমা-সিরিজে কাজ করছেন। আরও অনেক তারকাই দুই-একটি করে কাজ করেছেন সেখানে। তবে টালিউডের সিনেমায় কাজ না করলেও সেখানে বেশ পরিচিতি রয়েছে বাংলাদেশি চিত্রনায়িকা পরীমণির।

এবার শোনা যাচ্ছে, টালিউডের সিনেমায় কাজ করতে যাচ্ছেন পরীমণি। কলকাতার একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নায়িকা। পরীমণি বলেন, ‘কলকাতার ছবিতে কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। সবটাই ক্রমশ প্রকাশ্যে আসবে। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।’

১০ আগস্ট এক বছরে পা দেবে পরীর ছেলে রাজ্য। ছেলের জন্মদিনের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন নায়িকা। অনেক কিছু পরিকল্পনা করেছেন এর মধ্যেই। আর মাত্র ৯ দিনের অপেক্ষা। রাজ্যের জন্মদিন পেরোলেই কলকাতায় যাবেন বলে জানিয়েছেন পরীমণি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।