স্বস্তিকা

তোয়ালে জড়ানো ছবি দিয়ে তোপের মুখে স্বস্তিকা

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বরাবরই ঠোঁটকাটা স্বভাবের ছিলেন তিনি। সাহসী রূপে পর্দায় হাজির হয়েও বহুবার আলোচনায় উঠে এসেছেন তিনি। এবার তিনি শিকার হয়েছেন সাইবার বুলিংয়ের। তবে ছেড়ে দেননি তিনি, পাল্টা জবাব দিয়েছেন সমালোচকদের।

রোববার (২০ আগস্ট) রাতে ইনস্টাগ্রামে একাধিক তোয়ালে জড়ানো ছবি দিয়েছিলেন স্বস্তিকা। সঙ্গে জুড়ে দেন বোল্ড ক্যাপশন। অভিনেত্রীকে এমন খোলামেলা অবতারে দেখেই ধেয়ে আসে একের পর এক কটাক্ষবাণ। সঙ্গে কুরুচিকর মন্তব্যের বন্যা।

ধবধবে সাদা তোয়ালে পরনে কয়েকটি ছবি শেয়ার করে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘আমার স্তনকে আলিঙ্গন করছি। কারণ আমার বডি টাইপ অনুসারে স্তন ৪০ বছরে যেমন হওয়ার তেমনই (না সেগুলো ক্যামেরন দিয়াজের মতো হতে পারে না)। মেয়েরা যখন একটানা ১২ ঘন্টা ধরে অন্তর্বাস পরে থাকে তখন এই দাগ অধিক সময় স্থায়ী হয় মন ভাঙার যন্ত্রণার চেয়ে। যদিও আমার এতে আপত্তি নেই। মুখের ভাঁজ নিয়ে আমি আনন্দিত। না এটা কোনও ত্বকের রোগ নয় যে তড়িঘড়ি চিকিৎসা করাতে হবে। আর হ্যাঁ, ১৫ বছর পর চুল বড় করছি বলে আমার এই ছোট্ট ঝুঁটি নিয়ে খুব আনন্দিত।’

তবে অভিনেত্রীর এমন পোস্টের সারমর্ম না বুঝেই অর্বাচীন নেটপাড়ার একাংশ কুরুচিকর মন্তব্য করা শুরু করেছেন। নেটপাড়ার নীতিপুলিশদের কেউ কেউ আবার বাথরুম থেকে তোয়ালে জড়ানো ছবি দেওয়ায় গা ঢাকা রাখার পাঠ দিয়েছেন। তবে সেই অশ্লীল মন্তব্য নজর এড়ায়নি স্বস্তিকার। পাল্টা কড়া কথা শোনালেন অভিনেত্রী।

টুইটে লিখলেন, ‘ইনস্টাগ্রামে তোয়ালে গায়ে ৪টা ছবি পোস্ট করেছিলাম। সোশ্যালের নীতিপুলিশদের কথা বাদই দিলাম। ওদেরক তো গোটা জীবন ধরে সহ্য করে আসছি। পাত্তাও দিই না। তবে ৯০ শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। যতটা খারাপ ভাষায় প্রয়োগ করা যায় আর কী! কীরকম জায়গায় আমরা পৌঁছেছি সত্যি।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।