Hero_Alam

সবকিছু ছেড়ে শেষ পর্যন্ত রিকশা চালাচ্ছেন হিরো আলম

অভিনয় নিয়েই এখন ব্যস্ত হিরো আলম। গেল মাসের শেষদিকে তিনি প্রকাশ করেন নতুন গান ‘একটা সিগারেট জ্বালাও’। যা ইতিমধ্যেই ভাইলার হয়েছে নেটদুনিয়ায়। আর গানটি ঘিরে হয়েছে নানা আলোচনা-সমালোচনাও। এবার হিরো আলম শুরু করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজ। নাম ‘আয়না’। এই সিনেমায় একজন প্রতিবাদী রিকশা চালকের ভূমিকায় অভিনয় করছেন হিরো আলম। তার বিপরীতে আছেন রিয়া মনি।

সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পটি খুব ভালো। আমি এতে প্রতিবাদী রিকশা চালকের ভূমিকায় অভিনয় করছি। এখন শুটিং চলছে উত্তরাতে। সামনে আরও দু’দিন এর শুটিং চলবে।’

Hero_Alam

হিরো আলম আরও বলেন, ‘সামনে ভালো কিছু কাজ আসছে। এতে দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন। এছাড়াও একটু অপেক্ষা করেন দর্শকদের জন্য বেশ কিছু চমক আসছে।’

বর্তমানে অভিনয়ের অনুশীলন করছে- তা উল্লেখ করে হিরো আলম বলেন, ‘আমি এখনো অভিনয়ে মন দিয়েছি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে অভিনয় শিখছি। আপনারা জানেন, আমি কবিতা-আবৃত্তির ওপরও প্রশিক্ষণ নিচ্ছি। উচ্চারণের সমস্যা কিছুটা হলেও অতিক্রম করেছি।’

সম্প্রতি ‘বাদশা দ্য কিং’ সিনেমা শুটিং শেষে করছেন হিরো আলম। এ সিনেমায় তার বিপরীতে কাজ করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একা। সিনেমাটি পরিচালনা করছেন ইভান মল্লিক।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।