কলকাতার জনপ্রিয় অভিনেতা ঢাকায়, সঙ্গ দিচ্ছেন মিথিলা-নাবিলা ও সাফা

এখন টালিউড সিনেমায় অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন অভিনেতা সৌরভ দাস। কখনো টেলিভিশন সিরিয়ালে, কখনো টিভি শো উপস্থাপনায় আবার কখনো বিজ্ঞাপনে। যেখানেই কাজ করেছেন সেখানেই পেয়েছেন দারুণ প্রশংসা। কলকাতার জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। রবিবার (১৬ অক্টোবর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই।

অভিনেতা সৌরভ দাসের পোস্টের ছবিতে দেখা যায়, ঢাকায় এসে বেশ আনন্দে আছেন সৌরভ দাস। তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা, নাবিলা ও সাফা কবির। তারা একঙ্গে আড্ডা দিচ্ছেন। ছবির ক্যাপশনে সৌরভ দাস লিখেছেন, ‘পূর্বের সুন্দরীদের সঙ্গে’।

এদিকে, অভিনেত্রী মিথিলার বাসায় অতিথি হয়েছেন তিনি। তবে হঠাৎ তার ঢাকায় আসার কারণ কি সে বিষয়ে কিছুই জানাননি সৌরভ। এদিকে সৌরভের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে ‘আয়নাবাজি’ ছবির নায়িকা নাবিলা লেখেন, ‘প্রিয় বন্ধু যখন আমার শহরে’।

কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির স্ত্রী হিসেবে সেখানে শিল্পীদের প্রিয়মুখ মিথিলা। প্রায় সবার সঙ্গেই বেশ সখ্য তৈরি হয়েছে তার। সৌরভও তার ব্যতিক্রম নন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।