ডিপজলের জন্য ২৫ লাখ টাকায় খাট বানালেন ব্রাহ্মণবাড়িয়ার দুলাল

এবার দেশের জনপ্রিয় অভিনেতা মানোয়ার হোসেন ডিপজলের জন্য ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়া ২৫ লাখ টাকা ব্যয়ে একটি খাট বানিয়েছেন। তাকে তিনি তা উপহার দিতে চান। প্রিয় তারকার জন্য ভক্তরা নানারকম পাগলামি করে থাকেন। সেসব কাণ্ডকারখানার মাধ্যমে তারা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। হলিউড-বলিউডে এসব হরহামেশাই দেখা যায়। তবে ঢালিউডে তেমন একটা চোখে পড়ে না।

দুলালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটিতে। ২০০৮ সালে ডিপজল অভিনীত ‘দাদিমা’ সিনেমা দেখার মাধ্যমে এই অভিনেতার প্রতি ভালোবাসা জাগে তার হৃদয়ে। এরপর থেকেই নিয়মিত ডিপজলের সিনেমা দেখা শুরু করেন তিনি। একসময় নিজের অজান্তেই ডিপজলের একজন ভক্ত হয়ে যান। সেই ভালোবাসা থেকে ডিপজলের জন্য বানালেন ২৫ লাখ টাকার নান্দনিক কারুকার্য খচিত একটি রাজকীয় খাট। খাট তৈরির খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ তার দোকানে ভিড় জমাচ্ছেন।

এটি তৈরি করতে আসল আকাশি কাঠ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া নকশায় ব্যবহার করতে হয়েছে ৩৮৭টি গোলাপ ফুলের ডিজাইন ও বিভিন্ন অংশ সংযোগ করতে ব্যবহার করা হয় ৮০টি নাট। প্রতিদিনই অসংখ্য উৎসুক মানুষ আসছেন দুলালের তৈরি করা খাট দেখার জন্য। ডিপজলকে ভালোবাসে তাকে উপহার দিতে তিন বছর ৮ মাসে নিজ হাতে সুনিপুণ কৌশলে তৈরি করেছেন এই বিশাল খাট। খাটটির দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট এবং প্রস্থ সাড়ে ৬ ফুট।

দুলাল বলেন, ‘ডিপজল মামার প্রতি ভালোবাসার কারণে তাকে নিজের হাতে বানিয়ে ভিন্ন কিছু উপহার দেওয়ার ইচ্ছা হয়। পরে তিন বছর আট মাসে তাজমহলের ডিজাইনে খাট তৈরি করেছি।’

দুলালের ইচ্ছা, ডিপজল খাটটি উপহার হিসেবে গ্রহণ করবেন। জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে সরাসরি কোনোদিন কথা না হলেও তার প্রতি ভালোবাসা থেকে তাকে মামা নামে ডাকেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।