এটাই আমার কাছে বিশাল পূজা চেরি

আপত্তিকর দৃশ্য নিয়ে মুখ খুললেন পূজা

হালের আলোচিত নায়িকা পূজা চেরি। গেল ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘সাইকো’। মুক্তির পর থেকেই আলোচনায় ছিলেন তিনি।

এবার ২০ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘হৃদিতা’র ট্রেলার। আনিসুল হকের গল্পে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন ইস্পাহানি আরিফ জাহান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

তবে সিনেমাটির ট্রেলারে একটি দৃশ্যে বিবস্ত্র অবস্থায় দেখা যায় পূজা চেরিকে। ক্যানভাসে তুলির আঁচড়ে পূজার নগ্ন শরীরের ছবি আঁকতে দেখা যায় তার প্রেমিক চরিত্রে রূপদানকারী এ বি এম সুমনকে।

ক্যামেরায় পূজা বেশ সাবলীলভাবে ধরা দিলেও এমন বেশে তাকে মেনে নিতে পারেননি নেটিজেনরা। ফলে দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। তোপের মুখে এরইমধ্যে ট্রেলার থেকে পুজার আপত্তিকর দৃশ্যটি বাদ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে তার অবস্থানও ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “সম্প্রতি আমার অভিনীত ‘হৃদিতা’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। যা আগামী ৭ অক্টোবর মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে ট্রেলারের কিছু দৃশ্য হয়তো আপনারা পছন্দ করছেন না; সে কথা আপনারা আমাকে জানাচ্ছেন। আমার দর্শক ও ভক্তরা আমার সিনেমার ভালো-খারাপ নিয়ে সুন্দরভাবে কথা বলছে, বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখেছি।’

তিনি আরও বলেন, “যে দৃশ্যগুলো নিয়ে আপনারা আমাকে প্রতিক্রিয়া জানাচ্ছেন, তা জনাব আনিসুল হক স্যারের লিখিত উপন্যাস ‘হৃদিতা’রই ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা হয়েছে কেবল। এছাড়া উক্ত আর্টয়ের বিষয়টা শুধুই আর্ট ও আমি নই।’

পূজা আরও বলেন, ‘পরিশেষে বলতে চাই, আপনাদের মতামতের উপর শ্রদ্ধা রেখে উক্ত ট্রেইলারে দেখানো কিছু অংশ ইতোমধ্যেই বাদ দেওয়া হয়েছে। আমি আশা করবো আপনারা যেভাবে এতোদিন ধরে আমাকে ভালোবেসে আসছেন, সুন্দরভাবে আমার সিনেমার ভালো-খারাপ নিয়ে কথা বলেছেন, আমার পাশে থেকেছেন; একইভাবে ভবিষ্যতেও আমার পাশে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন।”

প্রসঙ্গত, ৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘হৃদিতা’। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। ২০১৯-২০ অর্থ বছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে পূজার নায়ক এবিএম সুমন। এতে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরা প্রমুখ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।