সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের গুঞ্জন

বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আদভানির প্রেমের গুঞ্জন বহু আগের। এবার শোনা যাচ্ছে তারা সাত পাকে নিজেদের বেঁধে ফেলেছেন।

গুঞ্জনের সূত্রপাত তাদের একটি ভিডিও ঘিরে। যেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দুজনের সাজই চোখে পড়ার মতো। হলুদ লেহেঙ্গায় নজর কেড়েছেন কিয়ারা। সবুজ শেরওয়ানিতে সিদ্ধার্থের থেকেও চোখ ফেরানো দায়। দুই তারকার রসায়নেও প্রেমের চমৎকার ছোঁয়া।

সম্ভবত কোনো বস্ত্র বিপণির বিজ্ঞাপনের শুটের সময় ওই ভিডিওটি করা হয়।

সিদ্ধার্থ-কিয়ারাকে একসঙ্গে দেখে আপ্লুত তাদের অনুরাগীরা। পর্দা আর বাস্তব যেন মিলেমিশে একাকার! সেই ছবি পোস্ট করে এক ভক্ত লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে ওদের বিয়ে হয়ে গেছে। এর বাইরে অন্য কিছু মানতে আমি রাজি নই।’ তার সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই। একজন লিখেছেন, ‘কিয়ারা সিদ্ধার্থকে খুবই ভালোবাসেন। ওর চোখ দুটোই সে কথা বলে দেয়।’

বহুল আলোচিত সিনেমা ‘শেরশাহ’-র সেটে সিদ্ধার্থ-কিয়ারার পরিচয়। বন্ধুত্ব গড়ায় প্রেমে। কয়েক মাসে আগে যদিও দুজনের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটি ধোপে টেকেনি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।