যে কারণে রাতে তড়িঘড়ি বিছানায় যান কিয়ারা

বলিউডের নায়িকাদের মধ্যে এ বছর সবচেয়ে বেশি সিনেমায় অভিনয়ের তালিকায় কিয়ারা আদবানি উপরের দিকেই রয়েছেন। বছরের শেষেও মুক্তি পেয়েছে তার ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমা।

আর এই সিনেমার প্রমোতে এসে জানালেন রাত হলেই তড়িঘড়ি বিছানায় যেতে হয় কিয়ারার।

জনপ্রিয় টিভি শো কপিল শর্মা শো-তে আসেন কিয়ারা। সঙ্গে ছিলেন সহ-অভিনেতা ভিকি কৌশল। ‘কবীর সিং’ সিনেমার সময় থেকে প্রচারে কপিলের শো-তে আসছেন তিনি। সেখানেই কিয়ারার রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার অভ্যাস নিয়ে বেজায় রসিকতা করেন কপিল। জানতে চান, কিসের এত তাড়া রাতে ঘুমোতে যাওয়ার!

উত্তরে চটপট দিয়েছেন কিয়রা। নিয়মে বাঁধা কিয়ারার জীবন। সেটার নড়চড় একেবারেই পছন্দ নয় অভিনেত্রীর। রাতের কোনও ফিল্মি পার্টি যে কারণে এড়িয়ে যান তিনি। ১০টা বাজলেই যে বিছানায় যেতে হবে তাকে। নিয়মের এ দিক-ও দিক করেন না। মূলত নিজের ভাল ত্বকের জন্য ঘুমে কোনো ছাড় দেন তিনি। আর এ কারণেই তড়িঘড়ি বিছানায় যাওয়া চাই তার।

কিয়ারার এ কথা শুনেই কপিল তাকে পাল্টা প্রশ্ন করে বসেন, ‘‘সকালে উঠে কি আপনাকে অক্ষয় কুমারকে ঘুম থেকে তুলতে যেতে হয়?’’ কপিলের এমন কথা শুনে হেসে কুটিপাটি কিয়ারাও।

গত শুক্রবারই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ‘গোবিন্দ নাম মেরা’। এখানে ভিকি কৌশলকে দেখা গিয়েছে গোবিন্দর চরিত্রে। অন্য দিকে, কিয়ারাকে দেখা যাচ্ছে ভিকির প্রেমিকার চরিত্রে, স্ত্রীর চরিত্রে রয়েছেন ভূমি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।