টাকাওয়ালা পাত্র খুঁজছেন শ্রীলেখা

ক্যালেন্ডারের পাতায় প্রেমের সপ্তাহ চলছে। রোজ ডে, প্রোপোজ ডে, চকোলেট ডে আর ভ্যালেন্টাইনস ডে। এই প্রেমের সপ্তাহে ভালোবাসার মানুষ খুঁজছেন শ্রীলেখা মিত্র। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘রোজ, চকোলেট কিচ্ছু চাই না, বিশ্বাস করো। পারলে বিশ্বাস ফিরিয়ে দাও ভালোবাসায়।’

শ্রীলেখা মনে করেন, প্রতিটা সপ্তাহই প্রেমের হওয়া উচিত। তার কথায়, ‘আমার তো মনে হয় চারিদিক এত হিংসা, নেগেটিভিটিতে ভরে আছে, তাই বারবার মনে হয় প্রতি সপ্তাহই প্রেমের সপ্তাহ হওয়া উচিত। প্রেমে থাকলে মন ভালো থাকে। মানুষ ভালো কাজ করে। যারা প্রেমের সপ্তাহ পালন করছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, কাউকে যদি এক সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন তাহলে সেই মানুষটা যা-ই করুন না কেন, তার সম্পর্কে নেতিবাচক কিছু মন্তব্য করবেন না।’

প্রায় ১০ বছর আগে শিলাদিত্যর সঙ্গে বিচ্ছেদ হয় শ্রীলেখার। একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে তার। তবে পাশাপাশি মনের মানুষও খুঁজছেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘আমার এমন মানুষ চাই যাকে দেখতে একটু পদের (ভালো) হবে। মাথায় বুদ্ধি থাকবে। আর হ্যাঁ, টাকা থাকতে হবে। সৎ পথে উপার্জিত টাকা। চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা নিয়ে সেই টাকায় সিনেমা বানানোর মতো অসৎ কাউকে চাই না জীবনে। আমার কোনোদিনই বড়লোক বয়ফ্রেন্ড ছিল না। এমন একজন চাই, যে সৎ পথে টাকা উপার্জন করেছে। যার টাকায় আমি সিনেমা তৈরি করব।’

শ্রীলেখা একজন সিঙ্গেল মাদার। মেয়েকে নিয়ে তার জীবন যাপন। যদিও বিভিন্ন সময়ে এ অভিনেত্রীর প্রেম নিয়ে নানা গুঞ্জন চাউর হয়।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।