শিল্পা

শিল্পা বললেন, আমরা মধ্যবিত্ত

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিগত জীবনে রাজ কুন্দ্রার সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। এ সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। কাজের ফাঁকে সন্তানদের সঙ্গে অনেক সময় কাটান তারা। যদিও শৈশবে শিল্পা তার বাবা-মাকে খুব কম কাছে পেয়েছেন।

পিঙ্কভিলা-কে সাক্ষাৎকার দিয়েছেন শিল্পা শেঠি। শৈশবের স্মৃতি হাতড়ে এ অভিনেত্রী বলেন— ‘আমার মাঝে আমার মায়ের ভীষণ প্রভাব রয়েছে। আমরা বুঝতে পেরেছিলাম আমাদের বাবা-মা কাজ করেন। আমরা বাবা-মাকে খুব কম দেখেছি। তাদেরকে সাপ্তাহিক ছুটির দিনে দেখতাম। ওই সময়ে আমরা তাদের কাছে পেতাম। এ ছাড়া তাদের আর কোনো অপশন ছিল না। কিন্তু আমরা আমাদের বাচ্চার সঙ্গে অনেক সময় কাটাই।’

অভিনয় ক্যারিয়ারে খ্যাতি যেমন কুড়িয়েছেন, তেমনি অর্থনৈতিকভাবেও সফল শিল্পা। কিন্তু নিজেকে মধ্যবিত্ত মনে করেন তিনি। তার মতে— ‘দীর্ঘ ছুটিতে গিয়ে আমরা কোয়ালিটি টাইম কাটাই। আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করি, ডিনার করি। সম্ভবত রাজ এবং আমি খুবই মধ্যবিত্ত। আমরা মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছি। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে সেরাটা দিতে চাই।’

শিল্পা শেঠির পরবর্তী সিনেমা ‘সুখী’। এতে তাকে আটপৌরে ভারতীয় গৃহিণীর চরিত্রে দেখা যাবে; যে তার রোজকার জীবন থেকে মুক্তি চায়। এ চরিত্র প্রসঙ্গে শিল্পা বলেন, ‘এই সিনেমার চরিত্রটা এমনই, যা আমি আমার ৩০ বছরের অভিনয়জীবনে করিনি। চরিত্রটি আমার হৃদয়ের অনেক কাছের, বাস্তবঘেঁষা।’

সোনাল যোশী পরিচালিত এ সিনেমা আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।