Faria

আরেকটু বেশি সময় থাকলে করাটা কঠিন হয়ে যেত : শবনম ফারিয়া

যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তার কথাই ভুলতে পারছেন না অভিনেত্রী শবনম ফারিয়া। গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি।

ফারিয়া নিজের ফেসবুকে লিখেছেন, যেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি ইনজাস্টিস করেছে আমার সাথে, আমি ভাবতাম তাকে ভুলে যাওয়া সবচেয়ে সহজ!

তিনি নিজের ভুল ধারণা উপলব্ধি করতে পেরেছেন জানিয়ে বলেন, কিন্তু কি জানি এক অদ্ভুত কারণে, সেই মানুষটাকেই চেষ্টা করেও ভুলা যাচ্ছে না! দুনিয়ার সব লজিক, সব ডিবেট এই এক জায়গায় ভুল প্রমাণ হয়ে যাচ্ছে!

তার পোস্টে একজন লিখেছেন, ক্ষতটা এত বেশি গভীরে যে চাইলেও দাগ মুছবে না। তাই ভুলতেও পারবে না। এর উত্তরও দিয়েছেন শবনম ফারিয়া। বললেন, আপু, না অত বেশি না! অল্প সময়ের ক্ষত, ঠিক না হইলেও এইটা নিয়ে জীবন পার করে দেয়া যাবে! আরও বেশি সময় থাকলে পার করাটাও কঠিন হয়ে যেত!

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।