Ilise

২ কেজির ইলিশের দাম হাঁকলেন সাড়ে ৬ হাজার

বরগুনার বেতাগী উপজেলার উপকূলীয় জনপদ বিষখালী নদীতে জেলেদের জালে ধরা পড়লো ২ কেজি ওজনের এক রাজা ইলিশ দাম হাঁকিয়েছে সাড়ে ছয় হাজার টাকা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বেতাগী উপজেলার বিষখালী নদী থেকে এক জেলের জালে ধরা পড়েছে। সন্ধ্যার পর বেতাগী পৌর শহরের বাজারে মাছটি বিক্রি করতে আনলে উৎসুক জনতা মাছ দেখতে ভিড় জমিয়েছেন।বিক্রেতা আব্দুল খালেক লাভলু মাছটির দাম হাঁকিয়েছেন সাড়ে ছয় হাজার টাকা।

তিনি বলেন, ‘এখন নদীতে তেমন একটা রাজা ইলিশের দেখা মেলে না। আগে এমন রাজা ইলিশ দু’একটা পাওয়া গেলেও বর্তমানে রাজা ইলিশের দেখা একেবারেই কম।’

তিনি আরো বলেন, রাজা ইলিশ পাওয়া গেলে জেলেরা ক্ষতি পুষিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।