জেনিফার লোপেজ ও শাকিরাদের দলে এবার নোরা ফাতেহি

‘দিলবার’ ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘পাচতাওগে’, ‘গারমি’, ‘কামারিয়া’, ‘ড্যান্স মেরি রানি’ হিন্দি ছবির এই গানগুলোতে পারফর্ম করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন নোরা ফাতেহি। শুধু ভারতেই নয় এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার জনপ্রিয়তা।
এই নোরা ফাতেহি এবার নাম যুক্ত হচ্ছে জেনিফার লোপেজ, শাকিরাদের দলে। আগামী ডিসেম্বরে ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন নোরা। প্রথম ফুটবল বিশ্বকাপে গানে গানে উন্মাদনার পারদ চড়াবেন এই ভারতীয় তারকা। কাতার বিশ্ব কাপের থিম সংয়ের পারফর্ম করতে দেখা যাবে তাকে।

নোরাই প্রথম, যিনি ভারতের তারকা হিসাবে ফিফা বিশ্বকাপ ২০২২-এর থিম গানের ভিডিওতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

এর আগে ফিফার আয়োজনে পারফর্ম করেছেন জেনিফার লোপেজ, শাকিরা, পিটবুলের মতো তারকারা। এবার সেই তালিকায় যোগ হচ্ছে নোরার নাম।

ফিফার এবারের থিম সংটি প্রযোজনা করছে ‘রেডওয়ান’; যারা শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ কিংবা ‘লা লা লা’ গানগুলো প্রযোজনা করেছিল।

ফিফার ওই আয়োজনে হিন্দি ভাষার গানেও পারফর্ম করবেন নোরা। মরোক্কান-কানাডীয়ান এ মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী বহু বছর ধরেই বাস করছেন ভারতে। বলিউডের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শো-তেও প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছে তাকে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।