সন্তান জন্মের পর এবার পরীমনির ভিডিও ভাইরাল

চিত্রনায়িকা পরীমনি মা হয়েছেন প্রায় দুই মাস হতে চলল। আপাতত মাতৃত্বের দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ছেলেকে নিয়েই এখন তার সব ব্যস্ততা। এরই মাঝে ভাইরাল হলো পরীমনি একটি ভিডিও।

৫ অক্টোবর পরী ও রাজ ছেলে রাজ্যকে নিয়ে একটি ভিডিও আপলোড করেছেন ভেরিফায়েড ফেসবুক পেজে। ওই ভিডিও ক্যাপশনে লিখেছেন, চুল দিবসে রাজ্যের প্রথম চুল কাটানো। বাবা রাজ ভিডিওতে বলছে, বাজানকে (রাজ্য) চুল কাটানোর পর ব্রাজিলের ফুটবলারের মতো লাগছে। আমি কিন্তু আর্জেন্টিনা।

ইতোমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে নেটমাধ্যমে। মন্তব্যের ঘরে হাজারও ভক্ত প্রশংসা করেছেন রাজ-পরীর এই কাণ্ডে।

প্রসঙ্গত, ‘নুমি’ নামক যুক্তরাষ্ট্রের এক হেয়ার স্টাইল কোম্পানি ২০১৭ সালে দিবসটির প্রচলন করে। এরপর থেকেই বিচিত্র এ দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।