নতুন রূপে ছেলেকে নিয়ে হাজির বুবলী

বর্তমানে ছেলেকে নিয়ে দারুণ সময় কাটছে ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলীর। শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার পর নিত্যনতুন ছবি দিয়ে ভরিয়ে তুলছেন সামাজিক যোগাযোগমাধ্যম।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে বীরের নতুন দুটি ছবি আপলোড করেন বুবলী। ক্যাপশনে লেখেন— ‘জুমা মোবারক’ (তিনটি লাভ ইমোজি জুড়ে দেন)।

ছবিতে খুদে বীরকে টুপি পরিহিত অবস্থায় দেখা যায়। আরেকটি ছবিতে একজন বয়স্ক লোকের কোলে আদরমাখা মুখে ধরা দেন এ তারকা সন্তান। কমেন্টে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন জুনিয়র খানকে।

উল্লেখ্য,গত ২৭ সেপ্টেম্বর বুবলী নেটমাধ্যমে নিজের ‘বেবিবাম্প’র ছবি প্রকাশ করেন। জল বেশিদূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলী দুজনই জানান দেন তাদের নতুন সম্পর্ক ও সন্তানের কথা।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।