লাভজনক হওয়ায় ড্রাগন চাষে ঝুঁকছেন কৃষকরা

আবহাওয়া ও জমি চাষের অনুকূলে থাকায় ড্রাগনের ফলনও বেশ ভালো পাচ্ছেন কৃষকরা। জেলার পীরগাছা উপজেলার শফিকুল ইসলাম ও শ্রী ক্ষিতিশ বাণিজ্যিকভাবে চাষ করেছেন বিদেশি এই ফলের। এরই মধ্যে তারা ড্রাগন ফলের চাষ করে সফলতা পেয়েছেন। তাদের দেখাদেখি আরও অনেকেই এই ফলের চাষ করতে আগ্রহী হয়েছেন। লাভজনক হওয়ায় দিন দিন ড্রাগন চাষে ঝুঁকছেন রংপুরের কৃষকরা।

ড্রাগন চাষি ক্ষিতিশ চন্দ্র বলেন, ২০১৯ সালে অলস বসে না থেকে বাড়ির সামনে উঁচু ১১ শতাংশ জমিতে ড্রাগন চাষ করার সিদ্ধান্ত নেই। পরে বুড়িরহাট এলাকার হটিকালচার থেকে চারা সংগ্রহ করি এবং উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শক্রমে চারা রোপণ করি। এ বছর খরচ বাদ দিয়ে ৬৫ হাজার টাকা আয় হয়েছে। আগামী বছর এটি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম বছর প্রায় ৮০ কেজি ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করেছি।

উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার আহসানুল হক জানান, এ উপজেলায় প্রথমবারের মতো গত তিন বছর আগে বিদেশি ফল ড্রাগন চাষ শুরু করা হয়েছে। দু’বছর পর থেকে ভালো ফলন দেখা দেওয়ায় এখন ড্রাগন চাষে ঝুঁকছেন অনেক কৃষক। তাদের সার্বক্ষণিক উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।