ঋতুভরী

বিয়ের আগে মা হতে যাওয়ার ঘোষণা দিলেন নায়িকা

মা হতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন নাটক ‘ওগো বধূ সুন্দরী’খ‌্যাত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি।

মা হতে যাওয়ার ঘোষণা দিয়ে ঋতাভরী চক্রবর্তী লিখেন— ‘আমি এবং আমার স্বামী যৌথভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে যাচ্ছি। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ কামনা করছি।’

এ পোস্ট দেওয়ার পর বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ঋতাভরী এখনো অবিবাহিত। যার কারণে প্রশ্ন উঠেছে, এ সন্তানের বাবা কে? যেমনটা হয়েছিল অভিনেত্রী নুসরাত জাহানের ক্ষেত্রে। তবে নেটিজেনদের কেউ কেউ বলছেন, এটি সিনেমার প্রচারের জন্য স্টান্টবাজি। কিন্তু অরিন্দম শীলের মতো গুণী নির্মাতাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ফলে নেটিজেনদের বড় একটি অংশ দ্বিধায় পড়ে গেছেন।

মনোবিদ তথাগত চ্যাটার্জির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঋতাভরী। গত বছরের মাঝামাঝি সময়ে চুমুর ছবি পোস্ট করে প্রেমিককে পরিচয় করিয়ে দেন এই অভিনেত্রী।

একই বছরের শেষ লগ্নে গুঞ্জন উঠেছিল, ভেঙে গেছে তথাগত-ঋতাভরীর প্রেম। যদিও বিচ্ছেদ নিয়ে টুঁ-শব্দটি করেননি নায়িকা! নেটিজেনদের অনেকের দাবি— গোপনে বিয়ের পর্ব সেরেছেন ঋতাভরী-তথাগত। তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি নায়িকা।

‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ‌্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন ঋতাভরী। ২০১১ সালে ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি।

২০১২ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘তবু বসন্ত’। ঋতাভরী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘ চতুষ্কোণ’, ‘বারুদ’, ‘পরী’, ‘শেষ থেকে শুরু’ প্রভৃতি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।