এশা গুপ্তা

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন এশা গুপ্তা

শোবিজ অঙ্গনে কাস্টিং কাউচের অভিযোগ প্রায়ই ওঠে। অনেক অভিনেত্রীই ইতোমধ্যে এ নিয়ে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ২০১২ সালে ‘জান্নাত-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এশা। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। বলিউডে এশা কাজ পেলেও তার যাত্রা মসৃণ ছিল না। কাস্টিং কাউচের মুখে পড়তে হয়েছিল তাকে।

এশা জানান, তিনি দুইবার কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। এর মধ্যে একটি সিনেমার সহ-প্রযোজক তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন।

এশা বলেন, ‘একবার ওই সহ-প্রযোজক সিনেমার অর্ধেক কাজ হয়ে যাওয়ার পর বলেন, যদি আমি তকে কোনো সুবিধা না দিতে পারি, তাহলে আমায় নিয়ে ওর কী লাভ! এরপর আমি আর ওই সিনেমাটি করিনি।’ এই ঘটনার পর বহু সিনেমার কাজ তাকে হারাতে হয়েছে বলে দাবি করেন এশা।

এছাড়া একটি সিনেমার আউটডোর শুটিং করতে গিয়ে তিক্ত অভিজ্ঞরার মুখোমুখি হয়েছিলেন বলে জানান অভিনেত্রী। এশা বলেন, ‘দুজন লোক ছিলেন, যারা আমাকে সমস্যায় ফেলতে চাইছিলেন। আমি বিপদ বুঝতে পেরে ফন্দি আঁটি। জানিয়ে দিই, আমি একা ঘুমবো না, মেকআপ আর্টিস্ট আমার সঙ্গে থাকবেন।’ এভাবেই সে যাত্রায় নিজেকে বাঁচিয়েছিলেন বলে জানিয়েছেন এশা গুপ্তা।

অভিনেত্রীর মতে, তিনি কোনো ফিল্মি পরিবার থেকে বা বিখ্যাত পরিবার থেকে বলিউডে আসেননি। সেকারণে বহুবার তাকে ইন্ডাস্ট্রিতে সমস্যায় পড়তে হয়েছে। কাজ পেতেও সমস্যা হয়েছে। এশার কথায়, তারকা সন্তানদের সাধারণত এধরনের সমস্যায় পড়তে হয় না। লোকজন জানেন তারকা সন্তানদের এধরনের প্রস্তাব দিলে বিপদে পড়তে হবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।