সাপ

গাছটিতে নেই কোন ফুল বা ফল, চারদিকে শুধু সাপ আর সাপ

ব্যস্ততা মাখা জীবন থেকে মিলেছে একটু ছুটি! মনের আনন্দে ঘুরতে বের হয়েছেন। জঙ্গল, পাহাড় অথবা সমুদ্র – আরো কত কী! কিন্তু আপেল গাছে আপেল, আম গাছে আম, ফুল গাছে ফুলের বদলে সাপ দেখেছেন কখনো?

যদি না দেখে থাকেন, তাহলে এমনই এক সাপের বাগান সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে গাছের মধ্যে থাকা সেই সাপের ভিডিও ছড়িয়ে পড়েছে। চারিদিকে কিলবিল করছে শুধু সাপ আর সাপ! সবুজ পাতা থেকে ফল সবই সাপের দের দখলে। ভয়ংকর এই সাপের বাগান দেখতে ভিড় জমছে ভালোই।

সবুজ রংয়ের এই সাপের বাগান রয়েছে ভিয়েতনামে। প্রায় ১২ হেক্টর জমি নিয়ে তৈরি করা হয়েছে ভিয়েতনামের স্নেক গার্ডেন। যার নাম ‘ডং টাম স্নেক ফার্ম’। কিন্তু এই বাগান তৈরির নেপথ্যে রয়েছে অন্য কারণ। কেন এমন বাগান তৈরি করা হয়েছে? আসলে বিভিন্ন ধরনের ওষুধ তৈরির জন্যই নাকি বিস্তীর্ণ এলাকাজুড়ে সাপের চাষ করা হয় এই বাগানটিতে। ফলের বদলে ওই বাগানের প্রায় প্রতিটি গাছেই রয়েছে ৪০০-র বেশি সাপ।

মূলত গবেষণার জন্যই ‘ডং টাম স্নেক ফার্ম’ তৈরি করা হয়। যে ফার্মের উদ্দেশ্যই ছিল চিকিৎসায় সাহায্য করা। সাপে কামড়ানোর ওষুধ তৈরির জন্যও নাকি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বাগান। প্রতি বছর প্রায় ১৫০০ মানুষ সাপের কামড়ের চিকিৎসা করাতে আসেন এই ফার্মে।

ইনস্টাগ্রামে শেয়ার হওয়া সাপের বাগানের ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তেই। সাপের বহর দেখে তাজ্জব বনে গেছেন অনলাইনে সক্রিয়রা। অনেকেই বলছেন, ‘এই পার্কে গেলে তো মৃত্যু নিশ্চিত!’ কেউ কেউ আবার লিখেছেন, ‘ভিয়েতনামে গেলে এই পার্কে যেতেই হবে!’ কী ভাবছেন? যাবেন নাকি একবার!


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।