ডিপজল

কোনো অশ্লীল সিনেমা করিনি, যা হয়েছে তা ক্যামেরার মারপ্যাঁচ : ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বলেছেন ‘আমি কোনো অশ্লীল সিনেমা করিনি। যেগুলো করা হয়েছে সেসব ক্যামেরার মারপ্যাঁচ। ক্যামেরায় সবকিছু করা হয়েছে। অবশ্যই ভালো দেখে কাজ করেছি।’

সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশে ‘পাঠান’ সিনেমা মুক্তি নিয়ে আলোচনাকালে এসব কথা বলেন ডিপজল। বলেন, ‘আমার যেসব সিনেমায় অশ্লীলতা রয়েছে, সেসব হয়তো পরে ক্যামেরার মাধ্যমে কোনো শর্ট লাগাতে পারে।’

দেশের সিনেমাহলে শুক্রবার মুক্তি পেয়েছে বলিউডের সিনেমা ‘পাঠান’। বিষয়টি ভালোভাবে দেখছেন না ডিপজল। তিনি বলেন, ‘পাঠান সিনেমা আমদানি করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস করে ফেলছে। আমাদের সিনেমা প্রেক্ষাগৃহে চলে না, কে বলেছে? এই রোজার ঈদেই তো আটটি সিনেমা মুক্তি পেয়েছে। এসব তো বেশ ভালো চলছে। পাঠান কী প্রয়োজন?’

এই খল অভিনেতা বলেন, ‘এ দেশে কেন হিন্দি কথা চলবে? আমরা বাংলাদেশি, বাংলা আমাদের ভাষা, এটা আমাদের পছন্দ, এই বাংলা নিয়েই আমরা থাকতে চাই। আমরা হিন্দি পছন্দ করি না। হিন্দি যেন আমাদের দেশে না চলে।’

তবে ভারত থেকে বাংলা ভাষার সিনেমা এলে কোনো আপত্তি নেই ডিপজলের। তিনি বলেন, ‘এর আগেও বাংলা সিনেমা এসেছে। তা চলে গেছে। কিন্তু হিন্দি সিনেমা এনে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য কিছু লোক এসব করছে। এসব বন্ধ করে দেশের কথা কেউ ভাবে না বলেও জানান ঢাকাই চলচ্চিত্রের মুভি লর্ড খ্যাত অভিনেতা ডিপজল।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।