বাংলা সিনেমায় ভিন্নধর্মী অভিনয় করে। কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন নিপুণ। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ গ্রহণ করে আলোচনায় রয়েছেন তিনি। সাধারণ সম্পাদকের পদ নিয়ে শুনানির পর টিকা নেন এই অভিনেত্রী। গতকাল সোমবার দুপুরে করোনার তৃতীয় ডোজ বুস্টার নেন নিপুন। তারপর থেকেই অসুস্থ তিনি।
বুস্টার নেয়ার পর থেকে আমার অবস্থা খারাপ। প্রচণ্ড জ্ব’র। বাঁ হাত পুরোটা ব্যথা, সেই সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা। বমিও হয়েছে একবার। গরম পানির সেঁক দিয়েও কাজ হচ্ছে না। বলছিলেন চিত্রনায়িকা নিপুন।
গণমাধ্যমকে নিপুন জানান, এত ব্যথা, এত য’ন্ত্রণা হবে বুঝিনি। বাঁ হাত তো নড়াচড়া করতেও পারছি না। মনে হচ্ছে বাঁ হাত অবশ হয়ে আছে। আগে জানলে আদালতের কাজ শেষ করেই টিকা নিতাম। কারণ, কালও (মঙ্গলবার) শুনানি আছে। এখন জ্বর আর ব্যথা নিয়েই আদালতের কাজে অংশ নিতে হবে।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
