এক চাকার আজব বাইক চালাচ্ছেন বৃদ্ধ, ভাইরাল ভিডিও

ভারতীয়দের মতো সৃষ্টিশীল জনতা গোটা বিশ্বে কম আছে। সেই সৃষ্টি অনেক ক্ষেত্রে বেজায় মজারও। যেমন, মোদির রাজ্য গুজরাটের সুরাট শহরে দেখা গেল আশ্চর্য মোটরবাইক)।

মেশিনচালিত হওয়া সত্বেও একটিমাত্র চাকার ভারসাম্যেই চলছে বাইকটি। ব্যস্ত রাস্তায় আজব যান দেখে হাঁ মানুষ। মাস কয়েক আগের এই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

চলতি বছরে ৩১ জুলাই প্রথমবার সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসে ভিডিওটি। সেটিই নতুন করে ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। ৩ লক্ষের বেশি ভিউ হয়েছে। মন্তব্যের বন্যায় ভাসছে কমেন্টবক্স। বাইকটি ঠিক কেমন? মেশিনচালিত। অথচ একটিমাত্র বিরাটকার সরু চোকা রয়েছে তাতে। প্রৌঢ় আরোহীর পা থেকে মাথা পর্যন্ত গোলাকারে ঘিরে রয়েছে চাকা। অভিনব সৃষ্টি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

অদ্ভূত ধরনের বাইক দেখে এক নেটিজেন লিখেছেন, “কাকা (আরোহী) একজন টাইম ট্রাভেলার।” এক ব্যক্তির কটাক্ষ, বাইকটি অভিনব হলেও বৃষ্টি থেকে বাঁচার কোনও ব্যবস্থা নেই। চাকাটি পা থেকে মাথা পর্যন্ত হওয়ায় কাদা গায়ে কাদা ছে়টারও আশঙ্কাও প্রবল। এক নেটিজেনের দাবি, ইংরেজি ছবি মেনি ইন ব্ল্যাক থেকে অনুপ্রাণিত। তবে বাইকটি সত্যিই অভিনব, সেই বিষয়ে একমত সকলেই।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।