৪৫ মণের মাছ এক নজর দেখতে উৎসুক জনতার ভিড়

বাশার মাঝি বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে তার জালে ৩০ মণ ও ১৫ মণ ওজনের দুটি শাপলাপাতা মাছ ধরা পড়ে। বুধবার (১১ অক্টোবর) বিকেলে মাছটি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে বিক্রি করার জন্য নিয়ে আসে। এ সময় নিলামে নাহিদ ব্যাপারি ৬৭ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন। মাছটিকে এক নজর দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা।

স্থানীয় বাসিন্দা মিরাজ উদ্দিন বলেন, মাছ দুটির আকার এত বড় হওয়ায় মানুষ দেখতে ভিড় জমিয়েছে। নিলামে ৬৭ হাজার টাকা দাম উঠেছে। বাশার মাঝি বলেন, সাগরে মাছ ধরতে গেলে মাঝে মাঝে কিছু শাপলা পাতা মাছ পাওয়া যায়। তবে এত বড় মাছ আমার জালে এই প্রথম এক সঙ্গে দুইটা ধরা পড়ল। আমি চেয়ারম্যান ঘাটের নাহিদ ব্যাপারির কাছে ৬৭ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি।

হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাশার মাঝির ৩০ মণের শাপলা পাতা মাছের ৩৮ হাজার ৫০০ টাকায় এবং ১৫ মণ ওজনের শাপলা পাতা মাছটি ২৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে। মাছ দুইটা নাহিদ ব্যাপারি ক্রয় করেন।

এদিকে, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর আসল নাম রে ফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলা পাতা মাছ নামেই পরিচিত। চট্রগ্রাম ও তার আশপাশে মাছটি বেশি পাওয়া গেলেও আমাদের নোয়াখালীর এদিকে কম পাওয়া যায়। সমুদ্রে মাছটি পাওয়া যায়। বাজারে মাছটির চাহিদা রয়েছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।