ওমর সানী

নতুন লুকে ওমর সানী!

দীর্ঘদিন পর কমার্শিয়াল ছবিতে চুক্তিবদ্ধ হলেন নব্বই দশকের নায়ক ওমর সানী। তিনি উচ্ছ্বাসও প্রকাশ করলেন। ছবির নাম ‘ডেডবডি’। পরিচালকের নাম মো. ইকবাল। ছবিটির খবর ও মহরত বেশ কিছুদিন আগেই হলো।

পরিচালক মো. ইকবাল বলেন, ‘আমার সব ছবিতে কিছু চমক থাকবেই। বাণিজ্যিক ছবিতে আপনি যদি কোনো চমক না দেন, তাহলে কেন দর্শকেরা বসে থাকবে সিনেমা দেখার জন্য। তাই ওমর সানীকে কামব্যাক করিয়েছি। সানী আমার বন্ধু। কিন্তু তার বাইরে ওমর সানী তো বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার। তাই তাকে যেনতেনভাবে আমি উপস্থাপন করতে চাইনি। দর্শকেরাও তাই তার লুক, পর্দায় তার উপস্থিতি খুব উপভোগ করবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নব্বই দশকের দাপুটে নায়ক ওমর সানীর কোনো সিনেমা মুক্তি না পেলেও আলোচনাতেই ছিলেন তিনি। তবে তা সিনেমার বাইরে তার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের কথাবার্তায়। ছবিটিতে যুক্ত হয়ে ওমর সানী অনুভূতি প্রকাশ করতে গিয়ে আক্ষেপের সুরে বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। প্রায় দুই থেকে তিন হাজার বছর পর একটা ছবি করছি। ভালো লাগছে। আশা করছি সুন্দর কিছু হবে।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।