জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘কালা’-তে ব্যবহৃত হয়েছে তবীব-রানার ‘চাপ নাই’। মাস ছয়েক আগে একটি মেইল আসে তবীব মাহমুদের কাছে। মেইলটি চেক করে দেখলেন বলিউডের টি-সিরিজ থেকে অফিশিয়াল মেইল সেটি! সেখানে তবীবকে জানানো হয়, ‘চাপ নাই’ গানটি টি-সিরিজের প্রযোজনায় ডিজনি হটস্টারে বিজয় নাম্বিয়ার পরিচালিত একটি সিরিজে ব্যবহার করা হবে। পরিচালকের কাছে গানটি ভালো লেগেছে।
বিষয়টি জেনে ইতিবাচক ফিডব্যাক দেন তবীব। গেল ১৫ সেপ্টেম্বর সিরিজটি মুক্তি পেয়েছে ডিজনি হটস্টারে। দর্শক সমালোচকদের প্রশংসাও পায় সিরিজটি। বাংলা ভাষাতেই গানটি থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছে ‘কালা’ সিরিজে। যারা সিরিজটি দেখেছেন, তারা গাল্লিবয় রানা ও তবীবের ‘চাপ নাই’ ক্যারিশমার ব্যবহারও দেখেছেন! এবার সেই পুরো গানটি প্রকাশ করলো ডিজনি হটস্টার।
শুক্রবার (১৩ অক্টোবর) রাতে ডিজনির অফিশিয়াল ফেসবুক পেজে ‘চাপ নাই’ র্যাপ সংটি নতুন সম্পাদনায় প্রকাশ করে ডিজনি। যথারীতি গানটি নতুন করে পাচ্ছে প্রশংসা। শুধু বাংলাদেশি শ্রোতাদর্শক নয়, ‘চাপ নাই’ ট্র্যাকটির ভূয়সী প্রশংসা করছেন ভারত ও অন্য দেশের শ্রোতাদর্শকরাও!
এরআগে গানটি নিয়ে তবীব বলেন, কয়েকবছর আগে যে স্বপ্ন দেখতাম সেটাই সত্যি হয়ে ধরা দিয়েছে। গানটির বিষয়ে আমার সঙ্গে মাস ছয়েক আগেই কথা ফাইনাল হয়। এখন আমার অনুভূতি অনেকটাই নিউট্রাল।
তবীব আরও বলেন, কাজগুলো উপভোগ করছি। টি-সিরিজের সঙ্গে এই কাজটি আমার সঙ্গে অনেক বড় প্রজেক্ট। কিছুদিন আগেও এটা ছিল আমার ড্রিম। একের পর এক নতুন নতুন কাজ করছি আর অ্যাচিভমেন্ট আসছে। আমার মনে হচ্ছে সাকসেসটা অভিজ্ঞতার ব্যাপার।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
