আলিয়া

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মঙ্গলবার (১৭ অক্টোবর) নয়া দিল্লির বিজ্ঞান ভবনে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে হাজির হয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মাননা স্মরক গ্রহণ করেন আলিয়া।

পুরস্কার গ্রহণের জন্য বর রণবীর কাপুরকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সব্যসাচীর ডিজাইন করার শাড়ি পরেছিলেন তিনি। গোপায় গুজেছিলে সাদা গোলাপ।

সেরা অভিনেত্রী বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন আলিয়া।

এস হুসাইন জাইদির ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। এতে আলিয়াকে কামাথিপুরা পতিতালয়ের মালিক গাঙ্গুবাঈ চরিত্রে দেখা গেছে। অল্প বয়সী এক নারী কীভাবে সাহসিকতা দিয়ে কামাথিপুরায় নিজের রাজত্ব গড়ে তোলেন তা এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২০০ কোটি রুপির বেশি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।