সুশান্ত

লিভ-ইনের পর সম্পর্ক ভেঙে দেন সুশান্ত

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডের প্রেমের গল্প প্রায় সবারই জানা। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের সেটে তাদের প্রেমের সম্পর্ক শুরু। দীর্ঘ দিন লিভ-ইন সম্পর্কে ছিলেন তারা। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তাদের ব্রেকআপ হয়।

অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন সুশান্ত। কী কারণে এটা করেছিলেন তা আজও জানেন না এই অভিনেত্রী। ‘বিগ বস-১৭’-এর ঘরে এসে এসব তথ্য জানান তিনি।

অঙ্কিতা লোখান্ডে বলেন, ‘কোনো কারণ ছিল না। হঠাৎ এক রাতে সব বদলে যায়। আপনি যখন ক্যারিয়ারের উপরে ওঠবেন, তখন ১০ লোক চলে আসে কান ভরাতে। আমি জানিও না ঠিক কী হয়েছিল। আমি ওকে আটকানোর চেষ্টাও করিনি।’

সুশান্তের সঙ্গে সম্পর্কের ভাঙনকে ইতিবাচকভাবে দেখেন অঙ্কিতা। তার মতে— ‘সুশান্তের সঙ্গে ব্রেকআপ হয়ে একদিকে ভালোই হয়েছে। নিজের জন্য বাঁচতে শিখেছি, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছি।’

২০২০ সালের ১৪ জুন সুশান্ত মারা যান। নিজের ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর এতদিন পর বিষয়টি নিয়ে অঙ্কিতা কথা বলায় দুই শিবিরে ভাগ হয়েছেন সুশান্ত ভক্তরা। একাংশের মত, নেতিবাচক মন্তব্য করে আলোচনায় আসতে চাইছেন অঙ্কিতা। যে মানুষটি মরে গেছেন তাকে নিয়ে এ ধরনের কথা না বলাই ভালো। আরেকাংশের মত, সুশান্তের জন্য অঙ্কিতাই সেরা ছিলেন।

অঙ্কিতা লোখান্ডের সঙ্গে বিচ্ছেদের পর সুশান্তের নাম জড়িয়েছিল কৃতি স্যানন, সারা আলী খানের সঙ্গে। তবে সুশান্ত যখন মারা যান ওই সময়ে রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।