দীপঙ্কর দে

হাসপাতালে অভিনেতা দীপঙ্কর দে

হাসপাতালে ভর্তি করা হয়েছে টলিউডের আলোচিত অভিনেতা দীপঙ্কর দেকে। শুক্রবার (৩ নভেম্বর) রাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে এখন তার শারীরিক অবস্থা অনেকটা ভালো।

দীপঙ্করের স্ত্রী অভিনেত্রী দোলন রায় বলেন, ‘হঠাৎ সুগার ফল করেছিল। পরে দ্রুত হাসপাতালে ভর্তি করাই।’

৭৯ বছর বয়সী দীপঙ্করের বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে দোলন রায় বলেন, ‘শুক্রবার রাতে বেশ চিন্তায় ছিলাম। কিন্তু এখন অনেকটাই চিন্তামুক্ত। মনে হচ্ছে, কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেবে। উনি অনেকটা সুস্থ আছেন। অনেকগুলো পরীক্ষা করতে দিয়েছে। সেগুলো করাতে হবে।’

দীর্ঘ ২২ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর ২০২০ সালের জানুয়ারিতে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় রেজিস্ট্রি বিয়ে করেন দীপঙ্কর-দোলন। ওই সময়ে দীপঙ্করের বয়স ছিল ৭৫ আর দোলন রায়ের বয়স ৪৯ বছর। বিষয়টি নিয়ে আলোচনায় উঠে আসেন এই দম্পতি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।