অপু বিশ্বাস

প্রেমটা শুধু শয়তানের হাতে : অপু বিশ্বাস

‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেন। বর্তমানে সিঙ্গেল মাদার এই নায়িকা। বিয়ে নিয়ে আপাতত ভাবছেন না বলেও জানান তিনি।

এবার প্রেম নিয়ে শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় স্টোরি দিয়েছেন এই নায়িকা। যেখানে অপু লিখেছেন- জন্ম, মৃত্যু ও বিয়েসহ সব আল্লাহর হাতে। মাঝখানে প্রেমটা শুধু শয়তানের হাতে।

এদিন সকালে নিজের কিছু ছবিও ফেসবুকে প্রকাশ করেন এই নায়িকা। যার ক্যাপশনে লেখেন, আজকের সকালটা অনেক সুন্দর। দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, বিশ্বাস। আসলেই মানুষের জীবন সুন্দর।

অন্যদিকে, শনিবার সকাল থেকেই বেশ আলোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা বুবলী। যাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যদিও পরে জানা গেছে, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে বিতর্কের মুখে পড়তে হয়েছে এই নায়িকাকে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।