Sunarah

কাকে কতটুকু দেখাব, সেটা আমার বিষয় : সুনেরাহ

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বলেছেন, আমি কতটুকু কাকে দেখাব বা জানাব সেটা আমার ওপর, তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারো, আমি সেটাও ক্লিয়ার করতে রাজি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি পোস্ট দেন অভিনেত্রী।

পোস্টে সুনেরাহ লেখেন, জীবন কোনো স্ক্রিপ্ট নয়। আমার অফুরন্ত সময় শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, আমি কতটুকু কাকে দেখাব বা জানাব সেটা আমার ওপর, তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারো, আমি সেটাও ক্লিয়ার করতে রাজি।

তিনি লেখেন, আমি যেহেতু একজন অভিনেত্রী, স্বাভাবিকভাবে পাবলিক ফিগার। আমার অডিয়েন্স আমার পারসোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি। কেউ আলোচনা-সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কারো মিথ্যা টাকে বিশ্বাস করে আমাকে ট্রোল করতে থাকলে আমি সেইটা টলারেট করব না।

সুনেরাহ বিনতে কামাল লেখেন, আমি মিথ্যার আশ্রয় নেই না এবং ইনশাআল্লাহ কখনও নিবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না বা হবে না, সেটাই একমাত্র সত্য। বাকিটা, আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধুবান্ধবের সঙ্গে নোংরাভাবে জড়াবেন না। ধন্যবাদ।

কী কারণে এবং কোন ঘটনায় সুনেরাহ এমন পোস্ট করলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে পোশাক-পরিচ্ছেদ কিংবা বন্ধুত্বের সম্পর্কের নামে তাকে নিয়ে হয়তো নতুন কোনো বিতর্ক বা আলোচনার সৃষ্টি হয়েছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।