Nobel

অন্যের বউকে কোলে নিয়ে আদর করছেন নোবেল

সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত নাম মাইনুল আহসান নোবেল। বিভিন্ন সময় নানান বিতর্কিত কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনাম হতে হয়েছে তাকে। এবার সোশ্যাল হ্যান্ডেলে ভেসে বেড়াচ্ছে নোবেলের সঙ্গে এক তরুণীর ছবি!

নোবেল তার ফেসবুকে বিয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার এক স্ট্যাটাসে ফারজান আরিশা নামে এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এর আগে রোববার রাতে আরিশার সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন নোবেল। যেখানে তাদের দু’জনকেই ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

জানা গেছে, আরিশার গ্রামের বাড়ি খুলনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়কের সঙ্গে পরিচয় তার। এরপর একাধিকবার নড়াইলে দু’জনে দেখা করেছেন। সেখান থেকেই সম্পর্কের শুরু।

আরিশা এর আগেও একটি বিয়ে করেছেন বলে জানা গেছে। নোবেলের সঙ্গে আরিশার একাধিক ছবি ফাঁসের পর আরিশার প্রথম সংসার নিয়েও আলোচনা চলছে। যদিও সেই সংসারে তার বিচ্ছেদ হয়েছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বিয়ে প্রসঙ্গে জানতে নোবেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে আরিশার সঙ্গে বিয়ের খবর প্রকাশ করবেন এই গায়ক।

এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। একই বছর ভারতের জি বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় অংশ নিয়ে আলোচনায় আসেন এই গায়ক। বিয়ের কয়েক বছর পরেই নোবেলকে ডিভোর্স দেন সালসাবিল। সেসময় এই গায়কের স্ত্রী অভিযোগ করে বলেছিলেন, ‘নোবেল মানসিকভাবে অসুস্থ, মাদকাসক্ত। নানাভাবে নির্যাতন করে। এসব কারণে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। ওর সঙ্গে সংসার করা সম্ভব না।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।