অরুণা-অপু

প্রথমবার একসঙ্গে অরুণা-অপু

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার ভিন্নধর্মী প্রতিযোগিতামূলক সেলিব্রেটি শো ‘আমি কথা বলতে চাই’। এবারের পর্বে অংশ নিয়েছেন দুই প্রজন্মের দুই জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস ও অপু বিশ্বাস। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।

দীর্ঘ দিন ধরে চলচ্চিত্রাঙ্গনে কাজ করছেন অরুণা বিশ্বাস এবং অপু বিশ্বাস। কিন্তু এবারই প্রথম তারা কোনো টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে দর্শকদের সামনে উপস্থিত হবেন। এ অনুষ্ঠানে তারা তাদের শৈশব থেকে বর্তমান পর্যন্ত অনেক অজানা কথা দর্শকদের সঙ্গে শেয়ার করবেন।

ধারণকৃত এ অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টে কথা বলতে গিয়ে তারা কখনো আবেগপ্রবণ আবার কখনো নস্টালজিক হয়ে পড়েছেন বলে জানা গেছে।

তা ছাড়াও অনুষ্ঠানটিতে বিভিন্ন সচেতনতামূলক, তথ্যভিত্তিক ও সমসাময়িক বিষয়ের উপর রচিত নাট্যাংশ রয়েছে। লিটন খন্দকারের রচনায় গবেষণালব্ধ চারটি নাটিকায় অভিনয় করেছেন বিনয় ভদ্র, শাহিন খান, লিটন খন্দকার, জাহাঙ্গীর আলম, মনিষা, তমাল মাহবুব, শফিক খান দিলু এবং নূর এ কাঞ্চন।

আনজাম মাসুদের পরিকল্পনা, উপস্থাপনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহেদ দৌলা খাঁন তুহিন। নির্বাহী প্রযোজক তাশিক আহম্মেদ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।