শাহরুখ

শাহরুখের হাতে ৬ কোটি টাকা মূল্যের ঘড়ি

বলিউড বাদশাহ শাহরুখ খান। তার জীবনযাপনও রাজা-বাদশাহর মতোই। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ছয় হাজার কোটি রুপির বেশি।

বিলাসবহুল গাড়ি থেকে ব্যক্তিগত বিমান, সবই রয়েছে বলিউড বাদশাহর। দামি জুতা, জামা ব্যবহার করার অভ্যাস রয়েছে তার। তা ছাড়া দামি হাতঘড়ি কেনার শখও রয়েছে শাহরুখের। এই শখ পূরণের জন্য কয়েক কোটি টাকা খরচ করতেও পিছপা হন না তিনি।

এর আগে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, শাহরুখের সংগ্রহে কয়েক মিলিয়ন ডলারের ঘড়িও রয়েছে। মাঝেমধ্যেই শাহরুখের হাতে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলোর ঘড়ি দেখা যায়।

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ খান। সেই মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা যায়, সাদা রঙের শার্টের সঙ্গে ব্লু রঙের ব্লেজার পরেছেন শাহরুখ। সবকিছু ছাপিয়ে তার হাতঘড়িটি আলাদাভাবে নজর কেড়েছে। কারণ ঘড়িটির মূল্য কয়েক কোটি টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম সিয়াসাত ডটকম জানিয়েছে, বিশ্বের শীর্ষ ঘড়ির ব্র্যান্ডের অন্যতম হচ্ছে— পাটেক ফিলিপ। সুইজারল্যান্ডের বিলাসবহুল এই ব্র্যান্ডের ঘড়ি পরেছেন শাহরুখ খান। এ ঘড়িতে ১৮ ক্যারেটের সাদা সোনা ব্যবহার করা হয়েছে। ঘড়িটির মূল্য ৪ কোটি ৬৬ লাখ ১৪ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ১৯ লাখ টাকার বেশি।

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘ডাঙ্কি’। রাজকুমার হিরানি নির্মাণ করেছেন এটি। এ সিনেমায় শাহরুখের সঙ্গে প্রথমবার কাজ করেছেন এই নির্মাতা। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তাপসী পান্নু। এছাড়াও অভিনয় করেছেন— দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।